ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

২৮ শ্রাবণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রী শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১৮:৫০, ১১ আগস্ট ২০২৬

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রী শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ

রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পারস্পরিক সহযোগিতা, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং পরিবহন খাতের অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় দেশের রেল, সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পরিবহন অবকাঠামোর উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা দেশের যোগাযোগ খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন