ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলের ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ১৫:০৩, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৫, ১১ আগস্ট ২০২৬

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলের ফি আদায়ে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রামের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য বিবিধ ফি/চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবা চালুর জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রামে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) ব্যবহার করে অনলাইনে সহজ ও নিরাপদভাবে বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য নির্ধারিত ফি/চার্জ পরিশোধ করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি অর্থ লেনদেনে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চুক্তিপত্রে সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন মোঃ খোন্দকার মাজহারুল কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-সেন্ট্রাল, আগ্রাবাদ, চট্টগ্রাম।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রামের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রোকনুজ্জমান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনলাইনে ফি আদায়ের এ কার্যক্রম চালু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সময়োপযোগী হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়ের আর্থিক কার্যক্রমেও আধুনিকতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন