শিরোনাম
প্রকাশ: ২৩:৫৩, ৯ আগস্ট ২০২৬
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সি জি ডি শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জনাব মোঃ নুরুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মমিনুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মুজিব উদ্দিন, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের ওপেন লাইন শাখা চট্টগ্রামের সভাপতি মোঃ ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখা ফেনীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ষোলো শহর শাখা চট্টগ্রামের সভাপতি মোঃ শাহিন আলম, সি আর বি শাখার সদস্য সচিব মোঃ এ টি এম সোহেল রানা, কারখানা শাখা চট্টগ্রামের সদস্য সচিব মোঃ সোহেল মাহমুদ, ডি আর এম শাখা চট্টগ্রামের সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেন এবং মোঃ বশির আহমেদ।