ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে বিমানবন্দর স্টেশনে মানববন্ধন

প্রকাশ: ১৯:১২, ১০ আগস্ট ২০২৬

রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে বিমানবন্দর স্টেশনে মানববন্ধন

সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হেনস্তা কিংবা কোনো ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সঙ্গে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সাইদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন