শিরোনাম
প্রকাশ: ১৭:০৫, ৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর রেলওয়ে কারখানায় সরকারি ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা)-এর সরকারি ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক অডিট আপত্তি নিষ্পত্তিকরণ’ শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সৈয়দপুর রেলওয়ে কারখানায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুরের বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) শাহ সুফী নূর মোহাম্মাদ।
প্রশিক্ষণে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ, সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার এবং বিভিন্ন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা সরকারি অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অডিট আপত্তি নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।