ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৩ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭

কুলাউড়ায় রেললাইনে ক্লিপ সংকট, ঝুঁকি নিয়েই চলছে ট্রেন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১১:১৭, ১৬ এপ্রিল ২০২৬

কুলাউড়ায় রেললাইনে ক্লিপ সংকট, ঝুঁকি নিয়েই চলছে ট্রেন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেললাইনের গুরুত্বপূর্ণ ‘ক্লিপ’ সংকটের কারণে তৈরি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাগাজুরা ও নর্তন এলাকার মধ্যবর্তী রেলপথে একাধিক স্থানে ক্লিপ অনুপস্থিত থাকায় ট্রেন চলাচলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে সরেজমিনে দেখা গেছে, রেললাইনের স্লিপারের সঙ্গে রেলপাত আটকে রাখার প্রয়োজনীয় ক্লিপ না থাকায় ট্রেন চলাচলের সময় লাইন অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে এবং কিছু ক্ষেত্রে লাফানোর মতো পরিস্থিতি তৈরি হয়। এতে রেললাইনের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই রেলপথের বিভিন্ন অংশে এই সমস্যা বিদ্যমান থাকলেও তা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ট্রেন চলাচলের সময় বিকট শব্দ ও স্লিপারের নড়াচড়া স্পষ্টভাবে অনুভূত হয়, যা যাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করছে।জানা গেছে, একই ধরনের ক্লিপ সংকট ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটের বিভিন্ন স্থানেও রয়েছে। এতে দেশের গুরুত্বপূর্ণ এই রেলপথগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা দ্রুত ক্লিপ স্থাপন ও রেলপথ সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম রেলপথের উন্নয়ন, সংস্কার এবং নতুন ট্রেন সংযোজনের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন