ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

অনলাইন ট্রেনের টিকিটে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি: রেলমন্ত্রী

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১৮, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১৮, ২৭ অক্টোবর ২০২৬

অনলাইন ট্রেনের টিকিটে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রিতে আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। স্বচ্ছতার ভিত্তিতে যিনি আগে অ্যাপে প্রবেশ করবেন, তিনি আগে টিকিট কেনার সুযোগ পাবেন। তবে টিকিট বিক্রির ব্যবস্থাটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ধাপে ধাপে ত্রুটি দূর করার চেষ্টা চলছে।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, টিকিট অন্যের কাছে বেশি দামে বিক্রি করা ঠেকাতে কাজ করছে রেলওয়ে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সমাধানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

#রেলমন্ত্রী #শেখ_রবিউল_আলম #অনলাইন_টিকিট #কমলাপুর_রেলস্টেশন #বাংলাদেশ_রেলওয়ে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন