ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালে ভূমি মন্ত্রীকে দেখতে গেলেন রেল শ্রমিক দলের নেতৃবৃন্দ।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৫১, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫২, ২৬ অক্টোবর ২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে ভূমি মন্ত্রীকে দেখতে গেলেন রেল শ্রমিক দলের নেতৃবৃন্দ।

অসুস্থ ভূমি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু এবং বগুড়া জেলা বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক ও রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

হাসপাতালে নেতৃবৃন্দ ভূমি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। এ সময় তাঁরা মন্ত্রীর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

রেল শ্রমিক দলের নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎ অসুস্থ ভূমি মন্ত্রীর প্রতি তাঁদের সহমর্মিতা ও শুভকামনার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন