শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৩, ১৬ মার্চ ২০২৬
সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ভারতীয় এমপোলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে সান্তাহার রেলওয়ে থানাধীন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের ডাক অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক বহন করছে। পরে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে পৌঁছালে ডাক অফিসের সামনে অভিযান চালানো হয়।এ সময় তল্লাশি করে ২০ পিচ ভারতীয় এমপোলসহ মোঃ ইউসুফ ওরফে ইউনুস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ঢহরপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে।
পরে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ বিষয়ে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার জানান, রেলপথে মাদক পাচার রোধে রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।