শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১, ১২ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
রাজশাহী রেলওয়ে থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশকালে কোচ নং ৭২৪৩, স্নিগ্ধা “ছ” বগির সিট নং ২৫ থেকে মোঃ রবিউল ইসলাম (৬২) নামে এক যাত্রীকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত রবিউল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরের দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন রাজশাহী রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলী, সঙ্গে ছিলো সঙ্গীয় ফোর্স।পরে ১১ এপ্রিল রাত ১২টা ৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।