ঢাকা, রোববার, ১৬ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ: ১২:৪০, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪১, ১৬ আগস্ট ২০২৬

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

নরসিংদী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা এসির বক্স থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা স্টেশনের ১ নম্বর আপ লাইনে অভিযান চালান।

এ সময় ঢাকা অভিমুখী উপবন এক্সপ্রেস ট্রেনের কোচ নম্বর-৬৪০৫, এক্সট্রা-১-এর ছাদের ওপর থাকা এসির বক্সের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় দুই কেজি করে মোট ৮ কেজি গাঁজা ছিল। এছাড়া খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো আরও দুটি পোটলা থেকে এক কেজি করে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ১০ কেজি এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

রেলওয়ে পুলিশ জানায়, গাঁজাগুলো মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন