শিরোনাম
প্রকাশ: ২২:৩৫, ১ আগস্ট ২০২৬
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ৫৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার
ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি ব্যাগ থেকে কোডিনযুক্ত ৫৮ বোতল ESkuf সিরাপ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে থানার একটি বিশেষ অভিযানে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের সিঁড়ির সামনে মালিকবিহীন অবস্থায় একটি নেভি ব্লু রঙের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৫৮ বোতল কোডিনযুক্ত ESkuf সিরাপ পাওয়া যায়।
রেলওয়ে পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পাকশী রেলওয়ে জেলা পুলিশ।