শিরোনাম
প্রকাশ: ১৩:২১, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২২, ১৬ আগস্ট ২০২৬
ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) কসাইবাড়ি রেলগেট থেকে আজমপুর রেলগেট পর্যন্ত এ প্রচারণা পরিচালনা করা হয়।
এ সময় রেললাইনের আশপাশের বাসিন্দা, পথচারী ও স্থানীয়দের মধ্যে ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতা, যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তার ঝুঁকি এবং এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা সম্পর্কে সচেতন করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সবাইকে ট্রেন চলাচলের সময় রেললাইনের আশপাশ থেকে পাথর নিক্ষেপসহ যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরনের ঘটনা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কমিয়ে যাত্রী ও রেলওয়ে কর্মীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ প্রচারণার মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।