শিরোনাম
প্রকাশ: ১৮:৫৫, ২ আগস্ট ২০২৬
সিলেট রেলওয়ে থানা পুলিশের তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় প্রায় সাড়ে তিন মাস আগে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় জনাব কে. এম. এ. ওয়াদুদের OPPO A5 মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট রেলওয়ে থানায় একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিটি তদন্তের জন্য এএসআই রায়হানের নিকট অর্পণ করা হলে তিনি প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধারের কার্যক্রম শুরু করেন। ধারাবাহিক প্রচেষ্টার ফলে গত ১ আগস্ট ২০২৬ তারিখে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় সিলেট রেলওয়ে থানা পুলিশ।
পরে মোবাইল ফোনের প্রকৃত মালিককে বিষয়টি অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ ২ আগস্ট ২০২৬ তারিখে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক জনাব কে. এম. এ. ওয়াদুদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধারে সিলেট রেলওয়ে থানার পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।