শিরোনাম
প্রকাশ: ১৫:১৭, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৯, ১০ আগস্ট ২০২৬
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় দেশব্যাপী রেলওয়ের বিভিন্ন অঞ্চলে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় দুষ্কৃতিকারীদের হামলা, হেনস্তা ও বাধার শিকার হচ্ছেন। সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা জনাবা তৌষিয়া আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আসিফ খান চৌধুরী, সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আতাউর রহমান, সিটিএনএল/পাহাড়তলী আতিকুর রহমান সায়েদ, টিএক্সআর (কন্ট্রোল) ফাহিমা আক্তার, টিআই (পোর্ট) এনামুল হক সিকদার, টিআই (লাকসাম) মো. মহিউদ্দিন মুকুল এবং প্রধান সহকারী/ডিসিও শারমিন আক্তার।
এছাড়াও পাহাড়তলীস্থ ডিআরএম কার্যালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
কর্মসূচিতে সরকারি দায়িত্ব পালনের সময় রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।