ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৪ ভাদ্র ১৪৩৩

প্রাধনমন্ত্রী বরাবর সড়ক দুর্ঘটনা রোধ ও রেলে নতুন ট্রেন চালুর দাবিতে সিলেটে স্মারকলিপি

প্রকাশ: ২২:৩৭, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৭, ১৮ আগস্ট ২০২৬

প্রাধনমন্ত্রী বরাবর সড়ক দুর্ঘটনা রোধ ও রেলে নতুন ট্রেন চালুর দাবিতে সিলেটে স্মারকলিপি

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ, নতুন আন্তঃনগর ট্রেন চালু এবং এনআইডি ভিত্তিক প্রক্রিয়ায় টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট বিভাগে আইন-শৃঙ্খলার উন্নয়নের দাবীতে জাতীয়তাবাদী কেন্দ্রীয় গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৭ আগস্ট সোমবার দুপুর ১টায় সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এর হাতে স্মারকলিপি প্রদান করেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জুলাইযোদ্ধা আমিনুল ইসলাম বকুল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা গৌছ আলম রুহেল, ইমতিয়াস রহমান ইনু, খাইরুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, যোগাযোগের প্রধান মাধ্যম ঢাকা-সিলেট মহাসড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হয়ে পড়েছে। অপ্রশস্ত সড়ক ও অপরিকল্পিত যাতায়াত ব্যবস্থার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ ঝরছে, যা অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। অন্যদিকে, নিরাপদ ভ্রমণের বিকল্প মাধ্যম হিসেবে রেলপথের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর ট্রেনের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। তদুপরি, সংঘবদ্ধ চক্রের টিকিট কালোবাজারির কারণে সাধারণ যাত্রী ও প্রবাসীরা ন্যায্যমূল্যে টিকিট পাওয়া থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন।
এমতাবস্থায়, সিলেট অঞ্চলের যাতায়াত ব্যবস্থার সুদৃঢ় উন্নয়ন এবং জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে কিছু প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবগুলো হলো-
ভয়াবহ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের চলমান কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে সম্পন্ন করা। অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-সিলেট রুটে একাধিক আধুনিক ও দ্রুতগতির আন্তঃনগর ট্রেন সংযুক্ত করা। ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে ঢাকা-ছাতক পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু করা। সিলেট-ছাতাক রেলপথে সকল রেলস্টেশন সমূহ আধুনিকায়ন করণ, রেলক্রসিং সম্প্রসারণসহ গেইটম্যান নিয়োগ। ছাতক-দোয়ারা হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেল লাইন স্থাপান, টিকিট কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করতে অনলাইন ও অফলাইন-উভয় টিকিটিং ব্যবস্থায় সরাসরি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই বাধ্যতামূলক করা, যাতে প্রকৃত যাত্রী ছাড়া অন্য কেউ টিকিট ক্রয় বা হস্তান্তর করতে না পারে। সিলেট বিভাগে আইন শৃঙ্খলার অবনতিতে জনসাধারণের উদ্বেগ প্রকাশ। জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীয় মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও বিগত বন্যায় ছাতকের রেলওয়ের নিজস্ব কনক্রিট ফ্যাক্টরী পুনরায় চালু, বহুল জনগুরুত্বপূর্ণ উক্ত প্রকল্পগুলো বিগম স্বৈচারী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক আমলাতান্ত্রিক ব্যক্তির স্বার্থের কারণে বন্ধ থাকা প্রকল্পগুলো জনদুর্ভোগ লাগবে বর্তমান সরকার পুনরায় অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো যাতে কোন অবস্থায় লাল ফিতার দৌরাত্তে বন্ধ না হয় সেদিকে সুদৃষ্টি রাখার জোর দাবী জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন