ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩

সিলেটের SSAE/কার্য্য কেন্দ্রে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৩, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৫, ১৬ আগস্ট ২০২৬

সিলেটের SSAE/কার্য্য কেন্দ্রে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আজ ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ঢাকা বিভাগীয় শ্রমিক প্রতিনিধি নির্বাচন। এর অংশ হিসেবে SSAE/কার্য্য, সিলেট কেন্দ্রে তিনটি গ্রুপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ কেন্দ্রে তিনটি গ্রুপ মিলিয়ে মোট ভোটার ৩০০ জন। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১০৯ জন, ‘খ’ গ্রুপে ১৪০ জন এবং ‘গ’ গ্রুপে ৫০ জন ভোটার রয়েছেন।

ভোটগ্রহণ শেষে ‘ক’ গ্রুপে ১০৯ ভোটারের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে। ‘খ’ গ্রুপে ১৪০ ভোটারের মধ্যে ১১৪টি এবং ‘গ’ গ্রুপে ৫০ ভোটারের মধ্যে ৩৮টি ভোট কাস্ট হয়েছে।

আজ বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে কেন্দ্রে ভোট গণনার কার্যক্রম চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন