ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩

সান্তাহার স্টেশনে ১১ পিস মাদক ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১৫:৩৯, ১৬ আগস্ট ২০২৬

সান্তাহার স্টেশনে ১১ পিস মাদক ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার সান্তাহার রেলস্টেশনে অভিযান চালিয়ে ১১ পিস নেশাজাতীয় মাদকদ্রব্যের ইনজেকশনসহ মো. শিমুল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আরএনবি অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শিমুল বগুড়া সদর উপজেলার গোদারপাড়া উত্তরপাড়া এলাকার মৃত আজাহারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্ল্যাটফর্মে ডিউটিরত পুলিশ সদস্যরা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক জবাব দিতে না পারায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে সকাল ৮টা ১৫ মিনিটে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিমুলের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ) ধারায় রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন