ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

তিতুমীর এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, নামানো হলো ১০ হকারকে

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৩১, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৩২, ২৭ অক্টোবর ২০২৬

তিতুমীর এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, নামানো হলো ১০ হকারকে

রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ জন হকারকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনটিতে দায়িত্ব পালনকালে টিজি পার্টির সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।

পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানার একটি ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, টিজি পার্টির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এটিএসআই মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ সান্তাহার রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অবস্থানরত হকারদের বিভিন্ন বগি থেকে একত্রিত করেন। পরে টিকিট পরীক্ষকের (টিটি) মাধ্যমে প্রত্যেক হকারের জন্য ২০ টাকা করে মোট ২০০ টাকার টিকিট কাটা হয়।

এরপর ওই ১০ জন হকারকে ট্রেন থেকে নামিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, মঙ্গলবারের এ কার্যক্রমের বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন