ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

শ্রীমঙ্গল রেলওয় স্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০১:২৯, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩০, ৩০ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গল রেলওয় স্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল রেলওয় স্টেশনে টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
‎
‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১৮টি আসনের টিকিট ও কালোবাজারিতে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎
‎গ্রেপ্তার যুবকের নাম মো. তুহিন চৌধুরী (২০)। তিনি শ্রীমঙ্গল থানার আউট সিগন্যাল এলাকার মো. বশির চৌধুরীর ছেলে।
‎
‎বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় ও উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।
‎
‎রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুহিন চৌধুরী শ্রীমঙ্গল স্টেশনে টিকিট কালোবাজারির সাথে জড়িত। যাত্রীদের কাছে বেশি দামে টিকিট বিক্রি করতেন তিনি। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁদ পেতে তাকে হাতেনাতে আটক করে।
‎
‎অভিযানের সময় তার কাছ থেকে ৫টি আন্তঃনগর ট্রেনের ১৮টি আসনের টিকিট পাওয়া যায়। এছাড়া টিকিট কালোবাজারিতে ব্যবহার করা ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন ফোনসহ মোট ৩টি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।
‎
‎শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে কালোবাজারি করে আসছিল। তার বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হলো আদালত তারে কারাগারে পাঠান বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন