শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৫৭, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৮, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটির টঙ্গী শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের টঙ্গী শাখার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় শাখার নেতাকর্মীরা ইমরুল কায়েস পলাশের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
টঙ্গী শাখার সভাপতি জহিরুল ইসলাম ও সম্পাদক মো. খোরশেদ আলম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ইমরুল কায়েস পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তাঁর জন্মদিনে টঙ্গী শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তিনি যেন শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, শ্রমিক-কর্মচারীদের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জন্মদিন উপলক্ষে টঙ্গী শাখার নেতাকর্মীরা ইমরুল কায়েস পলাশের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।