শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:৩২, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৩, ২৭ অক্টোবর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে সরকারি পিওএস (POS) মেশিন হারানোর ঘটনায় আকাশ রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনকালে সিনিয়র টিটি কে এম রাকিব হাসানের নামে ইস্যুকৃত সরকারি পিওএস মেশিনটি হারিয়ে যায়। ডিউটি শেষে আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে স্টেশনের ৭ নম্বর টিকিট কাউন্টারে সরকারি ক্যাশ জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। মেশিনটির আইডি নম্বর RJHACC06 এবং সিম নম্বর 01759 470766।
পরদিন ২৬ অক্টোবর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আকাশ রহমানকে শনাক্ত করা হয়। পরে আরএনবির এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটক আকাশ রহমান রাজশাহীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর গ্রামের মো. আবু বক্করের ছেলে।
আরএনবি চৌকির অফিসার ইনচার্জ (সিআই) হাসান শিহাবুল ইসলামের নির্দেশে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।