ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:৩৬, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এ রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, পিইঞ্জিনিয়ার; প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম; চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান; প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস; প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং চিফ কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।

চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন চালুর ফলে এ অঞ্চলের সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করার পাশাপাশি রেলপথে যাত্রীসেবার পরিধি বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন