শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:১৭, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৭, ১৪ নভেম্বর ২০২৬
নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রেলওয়ে স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার, টিকিট কাউন্টার এলাকা ও স্টেশন সংলগ্ন সড়ক পরিষ্কার করা হয়। পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে যাত্রীদের সচেতন করা হয়।
আয়োজকরা জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াতের কেন্দ্রবিন্দু। স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে শহরের সৌন্দর্য ও পরিবেশও রক্ষা পাবে।
তারা আরও জানান, এই কর্মসূচি শুধু একদিনের জন্য নয়। পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ জন্য যাত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।