শিরোনাম
ইমন খান,বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০১, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০১, ১৭ নভেম্বর ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ট্রেনিং সেন্টার, খুলশী, চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরএনবির চীফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলামের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ফলজ ও ঔষধি গুণসম্পন্ন নিমসহ মোট ২০টি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম, সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ এবং সহকারী কমান্ড্যান্ট (সদর, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমান উল্লাহ আমান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের কর্মসূচি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।