ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

যাত্রীসেবায় নতুন উদ্যোগ, চট্টগ্রাম–নাজিরহাট কমিউটার ট্রেন উদ্বোধনে জিএম মামুনুল ইসলাম।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:২১, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২২, ১৭ নভেম্বর ২০২৬

যাত্রীসেবায় নতুন উদ্যোগ, চট্টগ্রাম–নাজিরহাট কমিউটার ট্রেন উদ্বোধনে জিএম মামুনুল ইসলাম।

চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম)মামুনুল ইসলাম, পিইঞ্জ ।

নতুন এ ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে চট্টগ্রাম ও নাজিরহাট রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ উদ্যোগ বাস্তবায়নে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী, চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম এবং রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।

নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালুর ফলে এ রুটের নিয়মিত যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের যাতায়াতে বাড়তি সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন