ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের, অলৌকিকভাবে বাঁচল বড় ভাই

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮:৩৯, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫৭, ২১ অক্টোবর ২০২৬

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের, অলৌকিকভাবে বাঁচল বড় ভাই

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামে এক শিশু শিক্ষার্থীরা করুণ মৃত্যু হয়েছে। তবে একই সময় ব্রিজের স্লিপার ধরে ঝুলে পড়ে অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে তার বড় ভাই সাকিব (১২)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়াল রেলব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে। সে স্থানীয় আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই ভাই সাকিব ও সামিউল চাটমোহরের নিজ বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌরসভার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে তারা দুজনে ঘুরতে বের হয়ে বড়াল রেলব্রিজের ওপর দিয়ে নদী পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর 'বনলতা এক্সপ্রেস' ট্রেনটি ব্রিজে চলে আসে।

ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব দ্রুত বুদ্ধিমত্তা দেখিয়ে রেললাইনের স্লিপার ধরে নিচে ঝুলে পড়ে জীবন রক্ষা করে। কিন্তু ছোট ভাই সামিউল ট্রেনের তীব্র ধাক্কায় ছিটকে ব্রিজের নিচে পাকা সড়কের ওপর আছড়ে পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, শিশুর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন