শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৪৭, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৭, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।
জানা গেছে, শনিবার সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনের (টি-১ আপ) নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই আরেকটি ট্রেন ওই স্থান অতিক্রম করে।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি স্টেশনে রাখা হয়েছে এবং নিহতের স্বজনেরা আসছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।