ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

দোলনচাঁপা এক্সপ্রেসের ট্রেন পরিচালকের ওপর হামলার প্রতিবাদ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

ইমন খান বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১:১৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৪, ২৫ অক্টোবর ২০২৬

দোলনচাঁপা এক্সপ্রেসের ট্রেন পরিচালকের ওপর হামলার প্রতিবাদ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের কর্তব্যরত ট্রেন পরিচালকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। একই সঙ্গে রানিংরুমের পরিবেশ বসবাসের উপযোগী করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং রেলওয়ে কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্মীরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, রানিংরুমে স্বাস্থ্যসম্মত ও বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করা, বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দায়িত্ব পালনকালে রানিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ বিষয়ে গার্ড কাউন্সিল, ঢাকা শাখার সম্পাদক মোঃ আরিফুর রহমান নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রেলওয়ের রানিং স্টাফরা ট্রেন পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত আবাসন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে কর্মীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন