ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

ঢাকা–কক্সবাজার রুটে মহানগর ট্রেন চালুর প্রস্তুতি, রেক পরিদর্শনে রেলওয়ের মহাপরিচালক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৩৫, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৩৬, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকা–কক্সবাজার রুটে মহানগর ট্রেন চালুর প্রস্তুতি, রেক পরিদর্শনে রেলওয়ের মহাপরিচালক

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মহানগর ট্রেনের রুট সম্প্রসারণ উপলক্ষে ট্রেনের রেক পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ঢাকা ওয়াশপিটে রক্ষিত ৭২১/৭২২ নম্বর মহানগর ট্রেনের রেক পরিদর্শন করেন তিনি। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মহানগর ট্রেনের যাত্রা উদ্বোধন উপলক্ষে এ পরিদর্শন করা হয়।

এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের পাশাপাশি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা), কমান্ড্যান্ট (ঢাকা) এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা–কক্সবাজার রুটে মহানগর ট্রেনের চলাচল সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে ট্রেনের রেক পরিদর্শন ও প্রস্তুতিসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন