ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, আপ লাইন বন্ধ

প্রকাশ: ১৩:৪৬, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪৬, ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, আপ লাইন বন্ধ

লাকসাম উপজেলার আজগরা এলাকায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি আজগরা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎
‎এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও রেললাইন চলাচলের উপযোগী করতে কাজ শুরু করার প্রস্তুতি চলছে।
‎
‎উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন