শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:১৭, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৪, ২৫ অক্টোবর ২০২৬
বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মামুনুল ইসলাম, পিইঞ্জ।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের সিআরবি এলাকার কাঠ বাংলো প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রেলওয়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে রেলওয়ের খালি জায়গায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।