শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৪১, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৪১, ২৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা উপলক্ষে রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ও কারিগরি কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত এ বিশেষ কার্যক্রমে রেলওয়ের যান্ত্রিক বিভাগের লোকো ইন্সপেকশন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং কারিগরি দলের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।
সিএমই (পূর্ব) মোহাম্মদ সাদিকুর রহমান এবং ডিএমই (ঢাকা) মো. সজীব আল হাসানের নির্দেশনায় গঠিত হয় এ বিশেষ ইন্সপেকশন টিম। বিমানবন্দর রেলস্টেশন শাখায় টিমের দায়িত্ব পালন করেন যান্ত্রিক বিভাগের এসএই মো. আশরাফুল আলম খান।
দুর্গাপূজা চলাকালে
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা জোরদার এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখাই ছিল এ বিশেষ টিমের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত উদ্যোগে উৎসবকালীন রেলযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।