শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৪১, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪১, ১৭ অক্টোবর ২০২৬
*রেলওয়ের দায়িত্ব পালনকালে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হয়েছেন মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার অপারেটর বাবুল মিয়া। নেত্রকোনা রেলওয়ে স্টেশনে পাওয়ার কারে যাত্রী উঠতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার অপারেটর জনাব বাবুল মিয়া নেত্রকোনা স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পাওয়ার কারে যাত্রী উঠতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় বাবুল মিয়া আহত হন। পরে তাঁকে বারহাট্টায় নামিয়ে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁর মুখে তিনটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
রেলওয়ের দায়িত্ব পালন করতে গিয়ে একজন কর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।