শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৪৮, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সেকশনের এসএসএই/ওয়ে আনিসুজ্জামানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রকৌশল বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে কুমিল্লা-লাকসাম সেকশনে এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ বরাবর দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে, আনিসুজ্জামানকে কুমিল্লা থেকে শ্রীমঙ্গলে বদলি করায় মাঠপর্যায়ের প্রকৌশল বিভাগের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁকে বদলি করা হয়েছে।
আবেদনে কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়, সোমবারের মধ্যেই আনিসুজ্জামানের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে পূর্ণ কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন তাঁরা।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।