ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

খিলগাঁও-মালিবাগের মধ্যবর্তী রেললাইনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:৪২, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৩, ১২ নভেম্বর ২০২৬

খিলগাঁও-মালিবাগের মধ্যবর্তী রেললাইনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

রাজধানীর খিলগাঁও ও মালিবাগ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলবাগ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।

বৃহস্পতিবার  (১২ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে এসআই মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছেন।

এদিকে, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ ওই নারীকে চিনে থাকলে বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন