ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

ট্রেনে পাবনাবাসী অতিরিক্ত সময় ও ভাড়া কেনো দিবে?

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৩২, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২, ১২ নভেম্বর ২০২৬

ট্রেনে পাবনাবাসী অতিরিক্ত সময় ও ভাড়া কেনো দিবে?

ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। 
তবে অতিরিক্ত  দুরত্বের সাথে অতিরিক্ত ভাড়াও দেয়া লাগছে পাবনাবাসীকে। 
পাবনা থেকে মাঝগ্রাম এর দুরত্ব ২৫ কি.মি.। এই ২৫ কি.মি. সামনের দিকে অগ্রসর হয়ে ট্রেনটি ৭ কি.মি. পিছনের দিকে ইশ্বরদী যায়। 
মাঝগ্রাম থেকে ইশ্বরদী যাওয়া ও আসার কারনে অতিরিক্ত ১৪  কি.মি. ভ্রমণ করতে হচ্ছে পাবনাবাসীকে। যেজন্য বাড়তি সময় লাগবে ২০মিনিট।  আবার এই ১৪ কি.মি. এর ভাড়াও পরিশোধ করতে হবে পাবনাবাসীকে। 
প্রতি কি.মি. ১.১৭ টাকা হারে  শোভন চেয়ারের একজন যাত্রীর অতিরিক্ত বহন করতে হচ্ছে ১৭ টাকা। 
১.৫৬ টাকা হারে এসি সিটের একজন যাত্রীর অতিরিক্ত বহন করতে হচ্ছে ২২ টাকা।
২.৩৪ টাকা হারে এসি বার্থের এসি বার্থের একজন যাত্রীর অতিরিক্ত বহন করতে হচ্ছে ৪০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম রেলনিউজকে বলেন, সেইফটি এন্ড অপারেশনাল পয়েন্ট অব ভিউ থেকে ট্রেনটি ঈশ্বরদী যাচ্ছে এবং একই কারণে যাত্রীর ভাড়াও পরিশোধ করতে হচ্ছে। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অতিক্রান্ত পথের জন্য যাত্রীকে ভাড়া প্রদান করতে হয়, সেই নিয়মটি এখানে প্রতিপালিত হচ্ছে৷

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন