ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:৫৩, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৩, ১০ নভেম্বর ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৩৮) পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার(১০ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তর পাশে ২৫৩/৮ পিলারে কাছে রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,রাত ৭টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ঐ যুবক মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান,মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন