ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুর রহিমের হেডমেট পদে পদোন্নতি, সংগঠনের অভিনন্দন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:৩৯, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯, ১২ নভেম্বর ২০২৬

প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুর রহিমের হেডমেট পদে পদোন্নতি, সংগঠনের অভিনন্দন

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা আব্দুর রহিম হেডমেট পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ।

আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সংগঠনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রকৌশল বিভাগের অসহায় ও সাধারণ কর্মচারীদের অধিকার আদায়, ন্যায্য দাবি প্রতিষ্ঠা এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বয়সের ভার উপেক্ষা করেও কর্মচারীদের কল্যাণে তাঁর অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সাংগঠনিক অবদান সত্যিই প্রশংসনীয়। তিনি একজন নিবেদিতপ্রাণ, কর্মচারীবান্ধব ও গুণী ব্যক্তি হিসেবে সংগঠনের নেতাকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন।

এ বিষয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “আব্দুর রহিম ভাই আমাদের সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি প্রকৌশল বিভাগের অসহায় কর্মচারীদের অধিকার আদায় এবং তাঁদের দুর্দশা লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই বয়সেও কর্মচারীদের কল্যাণে তাঁর অক্লান্ত পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও কর্মচারীবান্ধব মানুষের পদোন্নতিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, “আব্দুর রহিম ভাইয়ের প্রচেষ্টা ও আন্তরিকতায় প্রকৌশল বিভাগের অসহায় কর্মচারীদের ভাগ্য পরিবর্তন হবে—এমন প্রত্যাশা করি। সংগঠনের উপদেষ্টা হিসেবে তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের আগামী দিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরিশেষে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আব্দুর রহিমের হেডমেট পদে পদোন্নতিতে আবারও আন্তরিক অভিনন্দন জানানো হয়। মহান আল্লাহ তাঁর কর্মজীবনের মঙ্গল করুন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন—এই কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন