শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪৩, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৪, ১১ নভেম্বর ২০২৬
আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ উদ্বোধন হতে যাওয়া পাবনা - ঢাকা - পাবনা রুটে চলাচলকারী আন্ত:নগর পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকেট পাওয়া যাবে ১২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে।
এদিন সকাল ৮.০০ টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে যাত্রার টিকেট পাওয়া যাবে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকেট যথারীতি যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
তবে শুধুমাত্র ১৯ নভেম্বর বিকাল ৪.৩০ টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা (পাবনা উদ্বোধনী এক্সপ্রেস) ট্রেনটির উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকেট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে অফলাইনে (কম্পিউটারাইজড টিকেট) সংগ্রহ করতে হবে। এদিন ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধুমাত্র ঈশ্বরদী স্টেশনে যাত্রা বিরতি করবে।
পরবর্তী ২০ নভেম্বর ২০২৬ থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত পাবনা গোধূলী এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বেলা ৩.২৫ টায় এবং পাবনা প্রভাতি এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮.০০ টায় ছেড়ে যাবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলে (২০ নভেম্বর থেকে) ট্রেনটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রীজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।