ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

খুলনা রেলস্টেশনে নকশীকাঁথা ট্রেনের বগিতে আগুন, ক্ষতিগ্রস্ত একটি আসন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৫৮, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৮, ১০ নভেম্বর ২০২৬

খুলনা রেলস্টেশনে নকশীকাঁথা ট্রেনের বগিতে আগুন, ক্ষতিগ্রস্ত একটি আসন

খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে ট্রেনটির একটি আসনে আগুন লাগে। এতে আসনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনটি রাত ১২টার দিকে খুলনা রেলস্টেশনে পৌঁছায়। পরে রাত ৩টা ৪০ মিনিটের দিকে বগিটির একটি আসনে আগুন দেখতে পান সংশ্লিষ্টরা। দ্রুত আগুন নেভানো হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ সম্পর্কে স্টেশন মাস্টার ধারণা করছেন, বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাঁর ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন দিলে তা পুরো বগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

এদিকে, রেলওয়ে খুলনার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন জানান, আগুনে ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেওয়া হয়েছে। পরে বেলা ১১টার দিকে বগি পরিবর্তন করে ট্রেনটি ‘মহানন্দা’ নামে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন