ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৮ জ্বিলহজ্জ ১৪৪৭

লালমনিরহাট বিভাগে ২৯ জুন কল্যাণ ট্রাস্ট নির্বাচন ২০২৬

হোসাইন রাজিব

প্রকাশ: ২০:০০, ১৪ জুন ২০২৬

লালমনিরহাট বিভাগে ২৯ জুন কল্যাণ ট্রাস্ট নির্বাচন ২০২৬

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন-২০২৬ উপলক্ষে লালমনিরহাট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন আগামী *২৯ জুন ২০২৬* অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে *ক-গ্রুপ (প্রকৌশল বিভাগ, সংস্থাপন বিভাগ, হিসাব বিভাগ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী)* থেকে শ্রমিক প্রতিনিধি পদে প্রার্থী হয়েছেন *মো. সাইদুর রহমান*।

তিনি বর্তমানে লালমনিরহাট দপ্তরে কমান্ড্যান্ট (আরএনবি) কার্যালয়ের *ভারপ্রাপ্ত প্রধান সহকারী* হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।

মো. সাইদুর রহমান বর্তমানে *রেলশ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক* হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি *১১-২০ গ্রেডের সরকারি কর্মচারী ফোরামের সাবেক সভাপতি, **রেলওয়ে খেলোয়াড় কল্যাণ সমিতি, লালমনিরহাটের সভাপতি* এবং *রেলওয়ে এম. টি. হোসেন ইনস্টিটিউট, লালমনিরহাটের সাধারণ সম্পাদক* হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রকৌশল বিভাগ, সংস্থাপন বিভাগ, হিসাব বিভাগ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন।

প্রচারণাকালে মো. সাইদুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রকৌশল বিভাগের ১২ দফা দাবি বাস্তবায়ন এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সবসময় কর্মচারীদের পাশে থেকেছি। ভবিষ্যতেও কর্মচারীদের স্বার্থ রক্ষায় একইভাবে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে সংশ্লিষ্ট সকলের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করব।”

আগামী *২৯ জুন ২০২৬* অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের লালমনিরহাট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভাগজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। প্রার্থীরা বিভিন্ন কর্মস্থল ও দপ্তরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় ক-গ্রুপের ভোটারদের কাছে নিজের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মচারীবান্ধব কর্মকাণ্ড তুলে ধরে সমর্থন ও ভোট প্রার্থনা করছেন মো. সাইদুর রহমান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন