শিরোনাম
ফরহাদ হোসেন রাজ, ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: ২০:১৪, ৮ জুন ২০২৬
ভৈরব-ময়মনসিংহ রেলপথের নান্দাইল রেল স্টেশন সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রেলগেটে দায়িত্বরত গেইটম্যানের অনুপস্থিতির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে গেইটম্যান সাইফুলকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা যায়, দায়িত্ব পালনকালে গেইটম্যান সাইফুল কর্মস্থলে উপস্থিত ছিলেন না এবং হাজিরা খাতায়ও তার স্বাক্ষর পাওয়া যায়নি। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর মতে, গুরুত্বপূর্ণ ওই রেলগেটে গেইটম্যানের অনুপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের এডিটিও আবু রায়হান রেল নিউজকে জানান, গেইটম্যান সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দ্রুত ওই গেটে নতুন একজন গেইটম্যান নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।