ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম–কক্সবাজার সফর শেষে ট্রেনে ফিরেই যাত্রীসেবা পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রকাশ: ০০:৪১, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম–কক্সবাজার সফর শেষে ট্রেনে ফিরেই যাত্রীসেবা পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

চট্টগ্রাম ও কক্সবাজার সফর শেষে শনিবার (১ আগস্ট) রাতে ঢাকায় ফেরার পথে *৭৮৭ নং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে আকস্মিক পরিদর্শন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)*।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ট্রেনের সার্বিক যাত্রীসেবা, টিকিট চেকিং কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অন-বোর্ড পরিচালনা ব্যবস্থা এবং ক্যাটারিং সার্ভিস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রী ট্রেনে ভ্রমণরত যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে রেলসেবা সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন। যাত্রীদের কাছ থেকে সেবা প্রাপ্তি, টিকিট ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ফিডব্যাক গ্রহণ করেন।

রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি যাচাইয়ের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি ও যাত্রীদের মতামত গ্রহণের মাধ্যমে রেলসেবার গুণগত মান আরও উন্নত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন