ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

‘কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হবে আরও এক জোড়া নতুন ট্রেন’

প্রকাশ: ১৪:৫৪, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:১৯, ১ আগস্ট ২০২৬

‘কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হবে আরও এক জোড়া নতুন ট্রেন’

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, পর্যটক ও যাত্রীসেবার মান উন্নত করার পরিকল্পনা হিসেবে কক্সবাজার-ঢাকা রুটে আরও একজোড়া ট্রেন যুক্ত করছে সরকার। সবকিছু ঠিক থাকলেই চলতি মাসেই চালু হবে এই ট্রেন। এছাড়াও, দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনকে ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে সরকার। এতে যাত্রী সেবার পাশাপাশি আবাসিক সুবিধাও মিলবে।

 

চট্টগ্রাম–কক্সবাজার রুটটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন করিডোর হিসেবে বিবেচনা করা হয়। দেশের বিপুল সংখ্যক অভ্যন্তরীণ পর্যটক সারাবছরই কক্সবাজার ভ্রমণ করেন, ফলে এই রুটে সবসময়ই যাত্রীদের প্রবল চাপ থাকে।

 

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ও রুট পরিদর্শনে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

 

পরিদর্শন শেষে চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু, একই সঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে ব্যবস্থাপনার দায়িত্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হচ্ছে বলে জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, পর্যটননগরী কক্সবাজারে যাত্রীসেবা আরও উন্নত করতে রেল যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে কার্যকর ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই স্টেশনটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয়া হচ্ছে।

 

কক্সবাজার সদরের সদস্য লুৎফর রহমান কাজল বলেন, শুধু পর্যটক নয় স্থানীয়দের কথা বিবেচনা নিয়ে ঢাকা কক্সবাজার রেলপথ উন্নত ও সেবার মান বাড়ানোর দাবি স্থানীয় সংসদ সদস্যের।

 

২০২৩ সালের ১ ডিসেম্বর চালু হওয়া এই রুটটি পর্যটন চাহিদা বাড়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত রেলপথে পরিণত হয়েছে। শুরুতে ট্রেনগুলো শুধু ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করত। কয়েক মাস পর বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সম্প্রসারণ করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন