ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে বই মার্কায় ভোট চাইলেন মো. আনোয়ার হোসেন

আতাউর রহমান সানি

প্রকাশ: ১৬:৩৫, ১ আগস্ট ২০২৬

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে বই মার্কায় ভোট চাইলেন মো. আনোয়ার হোসেন

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে বই মার্কায় ভোট চাইলেন মো. আনোয়ার হোসেন

বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে 'খ' গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ার হোসেন। তাঁর নির্বাচনী প্রতীক 'বই'।

 

তিনি রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে বই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

নির্বাচিত হলে তিনি কল্যাণ ট্রাস্টকে আরও কার্যকর ও শ্রমিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তাঁর ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—কল্যাণ ট্রাস্টের বিভিন্ন সুবিধা ৫০ শতাংশ বৃদ্ধি, ট্রাস্টের সকল কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট দপ্তরে দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা, দক্ষ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং চিকিৎসা ভাতা, চশমা, শিক্ষা সহায়তা ও উপবৃত্তিসহ অন্যান্য কল্যাণমূলক সুবিধা সকল যোগ্য সদস্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

 

মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং রেলওয়ে কল্যাণ ট্রাস্টের সেবা আরও সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন