শিরোনাম
প্রকাশ: ১৭:৫১, ১ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ আজ (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের খুলশী কনভেনশন সেন্টারের ইছামতি হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন । এছাড়াও সোসাইটির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন রতন, সোসাইটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় সোসাইটির বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানটি সোসাইটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।