ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

যাত্রীসেবায় কোনো ছাড় নয়, পাবলিক টয়লেটেও নজর প্রতিমন্ত্রীর

প্রকাশ: ১৪:০৭, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২৯, ১ আগস্ট ২০২৬

যাত্রীসেবায় কোনো ছাড় নয়, পাবলিক টয়লেটেও নজর প্রতিমন্ত্রীর

কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ব্যবহৃত পাবলিক টয়লেট আকস্মিকভাবে পরিদর্শন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি।

শনিবার (১ আগস্ট) স্টেশনে ঝটিকা পরিদর্শনের সময় তিনি টয়লেটের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পানির সরবরাহ এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। টয়লেটের অবস্থা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, রেলস্টেশনের পাবলিক টয়লেট শুধু একটি সেবা নয়, এটি রেলওয়ের ভাবমূর্তিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহার উপযোগী টয়লেট নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি স্টেশনের সার্বিক পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মানও পর্যবেক্ষণ করেন এবং সেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন