শিরোনাম
সেলিমুর রহমান
প্রকাশ: ১৭:০৩, ১ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ঢাকা) নিয়ন্ত্রণাধীন ভৈরব বাজার এসএসএই/ইলেক/বিদ্যুৎ অফিসে কর্মরত FAP (পাম্প) ড্রাইভার মুহাম্মদ টিপু সুলতান স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
মরহুমের মৃত্যুতে ভৈরব বাজার এসএসএই/ইলেক/বিদ্যুৎ ইনচার্জ আল মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।”