ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটিকে সামনে রেখে চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করলেন জিএম (পূর্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৫০, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫০, ১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটিকে সামনে রেখে চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করলেন জিএম (পূর্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ

শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটিকে সামনে রেখে চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করলেন জিএম (পূর্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর মহাব্যবস্থাপক (জিএম) জনাব মামুনুল ইসলাম, পিইঞ্জ
‎
‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধানগণ, ডিআরএম/চট্টগ্রাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‎
‎পরিদর্শনকালে তারা প্ল্যাটফর্ম, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সহজ ডট কমের অফিস, রেলসেবা রেজিস্ট্রেশন অফিস, টিকেট কাউন্টার ও স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
‎
‎এ সময় যাত্রীদের কাছ থেকে সেবা প্রাপ্তি বিষয়ে সরাসরি ফিডব্যাক গ্রহণ করা হয় এবং সহজ ডট কমকে যাত্রীসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
‎
‎এছাড়াও কক্সবাজার স্টেশনসহ সকল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন